গ্রানোলা- বারি আলু-১৩
- সহজেই অর্ডার
- পন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ
- ২৪/৭ কাস্টোমার সার্ভিস
আঞ্চলিক নামঃ গ্রানোলা
জীবনকালঃ ৯০-৯৫ দিন
উৎপাদন / প্রতি হেক্টরঃ ২০-৩০ টন
জাত এর বৈশিষ্টঃ
১। গাছ : কিছুটা ছড়ানো। কাণ্ডের সংখ্যা বেশী ও সবুজ বর্ণের। প্রথমে ধীর গতিতে বৃদ্ধিপ্রাপ্ত হয় তবে মধ্যম পর্যায়ে সমস্ত জমি গাছে ঢেকে যায়।
২। আলু : গোল-ডিম্বাকার, মাঝারী আকৃতির, ত্বক অমসৃণ, হালকা তামাটে হলুদ বর্ণ,শাঁস ফ্যাকাসে হলুদ, চোখ অগভীর।
৩। শুষ্ক পর্দাথ : ১৯.৮০ ± ১%।
৪। অঙ্কুর : প্রথমে গোলাকার পরে খাটো কাণ্ডের মত, রং তামাটে বেগুনী ও কিঞ্চিৎ লোমশ।
৫। অঙ্কুরোদগম : সুপ্তিকাল বেশী। সাধারণ তাপমাত্রায় ৭৫-৮৫ দিনে অঙ্কুর (স্প্রাউট) বের হয়।
গুণগত মান
সুপ্তিকাল বেশী, মড়ক ও ভাইরাস রোগ প্রতিরোধী। এ জাতটি বিদেশে রপ্তানীযোগ্যে। আগাম জাত হিসেবে খুবই জনপ্রিয়। ৬৫-৭০ দিনে আলু সংগ্রহ করা যায়। আলুর সুপ্তিকাল বেশি হওয়ায় আলু ৪-৫ মাস ঘরে রাখা যায়।
চাষাবাদ পদ্ধতিঃ
১ । বপনের সময় : উত্তরাঞ্চলে মধ্য- কার্তিক (নভেম্বরের প্রথম সপ্তাহ), দক্ষিণাঞ্চলে অগ্রহায়ণ ১ম সপ্তাহ থেকে ২য় সপ্তাহ (নভেম্বর মাসের মধ্য থেকে শেষ সপ্তাহ)।
২ । মাড়াইয়ের সময় : বপনের পর থেকে ৯০-৯৫ দিনের মধ্যে আলু উঠাতে হয়।
1.সহজ ডেলিভারি
নাম, মোবাইল আর ঠিকানা দিয়েই অর্ডার করুন
2.কাস্টমার সার্ভিস
২৪/৭ যেকোনও সময় কল করুন.
3.ক্যাশ অন ডেলিভারি
পন্য বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন